Posts

Showing posts with the label ফ্রিল্যান্সিং এবং বাস্তবতা।

ফ্রিল্যান্সিং এবং বাস্তবতা।

Image
সফলতার গল্পতো সবাই শোনায় আজ নাহয় একটু বাস্তবতা সম্পর্কে জানি!প্রথমত ফ্রিল্যান্সিং সহজ কোনো পেশা নয়। এখানে টিকে থাকতে হলে সবসময় নিজেকে আপডেট রাখতে হয়। নতুন কিছু শিখতে হয়। একটা চাকরি পেলে আপনি সারাজীবন একই কাজ করে চালিয়ে দিতে পারবেন। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে তা সম্ভব নয়। আপনাকে প্রতিদিন সংগ্রাম করতে হবে একটি কাজ পাওয়ার জন্য। আর বর্তমান প্রেক্ষাপটেতো একটা কাজ পাওয়া রীতিমতো যুদ্ধের শামিল। মাসের পর মাস অপেক্ষা। বছরের পর বছর অপেক্ষা করার পর একটি কাজের দেখা পাওয়া যায়। আমরা সবইতো প্রথম কাজ পেলে সেটা ফেসবুকে পোস্ট দিয়ে দেই। আর অনেকে ভাবে প্রথম কাজ পেয়ে ফেলেছে মানে তাকে আর আটকায় কে  খোঁজ নিয়ে দেখেন লাখলাখ মানুষ শুধুমাত্র দু/একটি কাজ পেয়েছে, পরে আর কাজ পায়নি। কাজের অভাবে ফ্রিল্যান্সিং নামের জিনিসটা থেকেই দূরে সরে গেছে। সবাইতো প্রথম কাজ পেলে সেটা গ্রুপে পোস্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেয় কেউকি সেই কাজের পর কি হয়েছিলো, সে কি আর কাজ পেয়েছিলো কিনা এগুলো পোস্ট করে বলে?বলে না। আমরা শুধু একটা কাজ পেলেই ভাবি সফল হয়ে গেছি। কিন্তু সফলতার সংজ্ঞা কি এই সফলতার কথা মানতে রাজি আছে?কেউ...